মুসলমানরা বাংলাদেশে ভেসে আসেনি : চরমোনাই পীর

মুসলমানরা বাংলাদেশে ভেসে আসেনি : চরমোনাই পীর

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মুসলমানরা বাংলাদেশ ভেসে আসেনি বরে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বরেন, মুসলমানরা এদেশের সন্তান। শিয়ালের মতো হুঙ্কার দিলেই আমরা ভয় পাব- এটা ভাবা বোকামি।

শুক্রবার (২০ নভেম্বর) বিকালে ভোলার গোরস্থান মাদ্রাসা প্রাঙ্গণে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ভোলা জেলা শাখার আয়োজনে ইউনিয়ন ও ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সাহাবাদের অনুসরণ করে। আল্লাহ কুরআনে বলেছেন, মুহাম্মদ আল্লাহর রাসূল, আর তার সাহাবারা কাফেরদের প্রতি কঠোর, তাদের নিজেদের পরস্পরের প্রতি সহানুভূতিশীল। সাহাবাদের অনুসরণে ইসলামী আন্দোলন বাংলাদেশ সব কুফফারদের মোকাবেলায় অবশ্যই কঠোরতা অবলম্বন করবে। এদেশে নাস্তিক মুরতাদ ও ইসলামের সঙ্গে শত্রুতা পোষণকারীদের জায়গা হবে না।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক ইউসুফ আহমেদ মনসুর বলেন, বাংলাদেশের মাটিতে ভাস্কর্যের নামে যে পৌত্তলিকতা শুরু হয়েছে তা অচিরেই বন্ধ করতে হবে। ইসলামে মূর্তি নির্মাণ করা জঘন্যতম অপরাধ। বাংলাদেশ কোনো অমুসলিম দেশ নয়। বাংলাদেশের মাটিতে এ ধরনের মূর্তি স্থাপন এদেশের জনগণ মেনে নেবে না।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ভোলা জেলা শাখার সভাপতি মুহাম্মদ আবুল হাসেমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মিজানুর রহমান, সহ-সভাপতি মাওলানা তাজউদ্দিন ফারুকী, সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান মোমতাজী, যুগ্ম সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, দফতর সম্পাদক মাওলানা আবু ইউসুফ, প্রচার সম্পাদক মাওলানা ইউসুফ আদনান প্রমুখ।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *