মুসলমান আল্লাহর সেজদায় ভারতকে আবাদ করতে থাকবেই : মাহমুদ মাদানী
সহি আকিদার উপর পরিচালিত যদি কোনো মানুষ পৃথিবীতে পাওয়া যায় তাহলে সেটা ভারতে পাওয়া যাবে। আমরা খুব গর্বের সঙ্গ এ কথা বলতে পারি যে, ইসলামের বহু মারকাজিয়্যাতের সূচনা হয়েছে এই ভারত থেকে। ভারতের মুসলমান, ইন্ডিয়ান মুসলিমস জুলুমকে সহ্য করছে। সহ্য করে যাচ্ছে। জুলুমের জবাব দেওয়ার জন্য নিজের হাত দিয়ে কিছুই করছে না।
আপনারা কি মনে করেন, মুসলমান ভাসমান কোনো বস্তু? ভুলে যান। এই স্বপ্নকে ভুলে যান। যদি কেউ এই স্বপন দেখে থাকেন তাহলে ভুলে যান। যতক্ষণ পর্যন্ত কিয়ামত আসবে না ততক্ষণ পর্যন্ত এই সারজমিনকো মুসলমান নিজের সেজদা দিয়ে আবাদ করতে থাকবে। খাতরা ওখান থেকে নয়। সব ষড়যন্ত্র তো ভেতর থেকে। সমস্যা সমাধানের জন্য আমরা বাইরে বাইরে তালাশ করে ফিরছি। অথচ সমস্যা আমাদের ভেতরই।আমার প্রিয় কওমকে ওই সব লিডাররা জজবাতি কথা দিয়ে উত্তেজিত করছে। বিপদে ফেলছে। কখনোই হতাশ হওয়া যাবে না। আমি পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, সমগ্র পৃথিবীর মধ্যে ভারতের মুসলমানদের জন্য ভারতের মাটি থেকে আচ্ছা জায়গা আর কোথাও নেই। এটা আমার আত্মবিশ্বাস, কনফিডেন্টস।
খারাপ মানুষের তত্ত্বাবধানে খারাপী তো থাকবেই। যত বেশিই পড়াশোনাই থাকুক। তুমি কি মনে করো, তুমি ঈমানদার। অথচ তোমার কোনো পরীক্ষা হবে না? এটা তো কোরআনের বক্তব্য। তুমি কি ভাবছো, তুমি আরামেই থাকবে।তুমি আল্লাহ এবং রাসূলের উপর ঈমান এনেছো অথচ তুমি আরামেই জেন্দেগী কাটিয়ে দেবে? বেদ্বীন মুশরিকের মতো। যারা ঈমানের স্বাদ থেকে বঞ্চিত রয়ে গেছে তাদের মতোই তুমি দুনিয়ার স্বাদ নেবে তা কখনোই হতে পারে না। তোমার ঈমান এই কথার আলামত এবং পরিচয় যে, তোমাকে কষ্ট দেয়া হবে, তোমাকে নির্যাতন করা হবে।তোমাকে তৈরী হতে হবে পরওয়ার দিগারের সামনে উপস্থাপনের জন্য।
হালাত থেকে ঘাবড়ানো মুসলমানের শান নয়। এটা ঈমানের প্যাহচানের খেলাফ। বিরোধিতা। কেন অবস্থার উপর মুসলমান ঘাবড়াবে?
আজ পর্যন্ত সহি ইসলামের তালিম, সহি ইসলামের উপর তাবলিগ করবার মতো কোনো মানুষ দুনিয়ায় যদি কোথাও পাওয়া যায় সেটাই পাওয়া যাবে ভারতে। এটা আমাদের গর্ব, ফখর।
– মাসউদুল কাদির অনূদিত
জমিয়তে উলামা হিন্দের জেনারেল সেক্রেটারী মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানীর একটি বক্তৃতার অংশ


