মুসলিমবন্দীর মুক্তিতে মাহমুদ মাদানীর  দারুণ সাফল্য

মুসলিমবন্দীর মুক্তিতে মাহমুদ মাদানীর দারুণ সাফল্য

দাঙ্গায় গ্রেফতারদের কেবল জামিন নয়, বেকসুর খালাস চাই : মাহমুদ মাদানী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জমিয়তে উলামা হিন্দের জেনারেল সেক্রেটারী মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানীর চেষ্টায় দিল্লী দাঙ্গায় গ্রেফতার হওয়া নিরপরাধীদের জামিন দিয়েছেন আদালত। এ বিষয়ে আদালত বলছে, অপরাধের বাইরে কাউকে জেলে রাখা বা বিচারের চেয়ে বেশি সময় জেলে রাখা আইনী এবং চরিত্রগত এর কোনো বৈধতা নেই।সম্প্রতি মোস্তাফাবাদের শাহরুখ (এফআইআর নম্বর ১১৩/২০২০),মুহাম্মদ তাহের (এফআইআর নম্বর ১৩৮/২০২০) কোর্ট তাদেরকে জামিনের আদেশ দিয়েছেন। আদালত স্পষ্ট ভাষায় বলেছে, তাদের বিরুদ্ধে স্পষ্ট কোনো প্রমাণ নেই। তাদের চেহারা কোনো ধরনের সিসিটিভি ফুটেজেও দেখা যায়নি।

এদিকে জমিয়তে উলামা হিন্দের জেনারেল সেক্রেটারী মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানী বলেছেন, কেবল জামিন করিয়ে দেয়াই জমিয়তের কাজ নয়। মামলা থেকে পরিপূর্ণ নিষ্পত্তি পর্যন্ত প্রাণান্তকর চেষ্টা আমরা করে যাবো।

দিল্লি কোর্ট এ সপ্তাহে দিল্লী দাঙ্গায় গ্রেফতার হওয়া মুসলমান আসামীদের জামিনে থাকার নির্দেশনা দিয়েছেন। যাদের মধ্যে খালেদ মোস্তফা, আশরাফ আলী, মুহাম্মদ সালমানসহ অনেকেই জামিন পেয়েছেন।

উল্লিখিত আসামীদের জামিনের জন্য জমিয়তে উলামা হিন্দের সেক্রেটারী জেনারেল সাইয়্যিদ মাহমুদ মাদানীর নির্ধারণ করা এ্যাডভোকেট মুহাম্মদ নুরুল্লাহ, এ্যাডভোকেট শামীম আখতার, এ্যাডভোকটে সালীম মুলক বিভিন্ন আদালতে ১৬১ মামলায় জামিন আনতে সক্ষম হয়েছে। জমিয়ত সবসময় আইনজীবীদের কাজে লাগিয়ে রেখেছে। যাতে করে নিরপরাধ মানুষেরা কোনোভাবেই বন্দী না থাকতে পারে। পুলিশি হয়রানীর শিকার না হয়। পরিবারকে সময় দিতে না পারে।

আদালত বলছে, দিল্লী দাঙ্গায় গ্রেফতার হওয়া আসামীদের বিরুদ্ধে পুলিশ কোনোধরনের প্রমাণ হাজির করতে পারেনি।

জমিয়তে উলামা হিন্দের নির্ধারিত এ্যাডভোকেট নিয়াজ আহমদ ফারুকী বলেন, গত মাসে করমপুরী বাসিন্দা শাহরুখ (২৮) জামিন পায়। সে রিকশা চালিয়ে নিজের ঘরের খরচ জোগার করে। দিল্লী দাঙ্গার পর ১৩ এপ্রিল তাকে পুলিশ তুলে নেয়। হত্যা মামলার মতো বেশ কিছু মামলা তার গলায় ঝুলিয়ে দেয়া হয়।

অনুবাদ ও সম্পাদনা : মাসউদুল কাদির

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *