মুসলিম উম্মাহর শান্তি কামনায় খুলনার ইসলাহী ইজতেমা সমাপ্ত

মুসলিম উম্মাহর শান্তি কামনায় খুলনার ইসলাহী ইজতেমা সমাপ্ত

মুসলিম উম্মাহর শান্তি কামনায় খুলনার ইসলাহী ইজতেমা সমাপ্ত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনা মহামারি থেকে মুক্তি ও বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে বাংলাদেশ জমিয়তুল উলামা খুলনা জেলা আয়োজিত দিনব্যাপী ইসলাহী ইজতেমা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ২টায় খুলনার জামিআ মাদানিয়া আসআদুল উলূম মাদানীনগর মাদরাসা মিলনায়তনে আখেরি মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, আওলাদে রাসূল, ফিদায়ে মিল্লাত মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর খলিফা, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

মোনাজাতের আগে ইসলাহী বয়ানে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, ইলমে নাফে হাসিল হয় শায়েখের সুহবতের মাধ্যমে, সুহবত ছাড়া অন্য কোন পন্থায় ইলমে নাফে হাসিল হয় না। যদি কেউ কেবল বই পড়ে কিংবা ইউটিউবে বয়ান শুনে ইলম হাসিল করতে চায়, তাহলে তার ইলম হাসিল হবে। কখনো যদি কিছুটা ইলম হাসিল হয়ে যায়, তাহলেও সেই ইলম নাফে হবে না।

তিনি বলেন, মওদুদির অনেক ইলম ছিল, কিন্তু তার ইলম ইলমে নাফে ছিল না। কারণ সে শায়েখের সুহবতে থেকে ইলম হাসিল করেনি, একা একা কেবল বই পড়ে ইলম হাসিল করেছে। আর এজন্য তার ইলমে উম্মতের কোন ফায়দা হয়নি, বরং উম্মতকে বিভ্রান্ত করেছে।

জনসাধারণকে নেতৃত্ব দেয়া উলামায়ে কেরামের কাজ ও দায়িত্ব উল্লেখ বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান বলেন, নেতৃত্বের জন্য চারটি গুণ অবশ্যই থাকতে হয়। এক. অভিজ্ঞতা। অভিজ্ঞতা ছাড়া নেতৃত্ব দেয়া সম্ভব হয়ে ওঠে না। দুই. প্রজ্ঞা। প্রজ্ঞা ও হিকমাহর সাথে বাস্তবের সামঞ্জস্যতা রাখতে হয়। তিন. দূরদর্শীতা। চার. সুষ্ঠু পরিকল্পনা। বাংলাদেশি উলামায়ে কেরামের মধ্যে এ চারটা গুণ সম্পন্ন কোন রাজনৈতিক নেতা দেখা যায় না। শুধু রাজনীতি না, অন্যান্য ক্ষেত্রেও তাই। অথচ উলামায়ে কেরামকে কখনো অভিজ্ঞতা, প্রজ্ঞা, দূরদর্শীতা ও সুষ্ঠু পরিকল্পনার সামঞ্জস্য রেখে নেতৃত্ব দিতে দেখা যায়নি।

খুলনার জামিআ মাদানিয়া আসআদুল উলূম মাদানীনগর মাদরাসায় মুহতামিম মাওলানা ইমদাদুল্লাহ কাসেমীর সভাপত্বিতে ইসলাহী ইজতেমায় উপস্থিত আরও উপস্থিত ছিলেন খুলনা আশরাফুল মাদরাসার মুহতামিম ও বাংলাদেশ জমিয়তুল উলামার সভাপতি মুফতি আবুল কাসেম, বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা দেলওয়ার হোসাইন সাইফী, বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সেক্রেটারি ও ইকরা বাংলাদেশের প্রিন্সিপাল মাওলানা সদরুদ্দীন মাকনুন, মাওলানা শোয়াইব আহমদ, মাওলানা ইহতিশামুল হক ও খুলনার আলেম উলামাসহ দেশের বরেণ্য অসংখ্য উলামায়ে কেরাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *