মুসলিম ও নারী-বিদ্বেষী মন্তব্য; নিষিদ্ধ রবিনসন

মুসলিম ও নারী-বিদ্বেষী মন্তব্য; নিষিদ্ধ রবিনসন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইংলিশ পেসার ওলি রবিনসন অভিষেক টেস্টে নিয়েছেন ৭ উইকেট, ব্যাট হাতে করেছেন ৪২ রান। তবু ম্যাচ শেষে প্রশংসা নয়, পেলেন শাস্তি। প্রায় ৯ বছর আগের ভুলের জন্য শাস্তি পেতে হলো তাকে।

এশীয়, মুসলিম ও নারীদের নিয়ে বিতর্কিত টুইট বার্তার জন্য রবিনসনকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বরখাস্ত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

১৮ বছর বয়সে টুইটারে মুসলিম ও এশীয়দের প্রতি বিদ্বেষমূলক ও আপত্তিকর মন্তব্য করেছিলেন রবিনসন। যার জন্য তিনি ক্ষমাও চেয়েও ছাড় পেলেন না এই পেসার। তার বিরোদ্ধে তদন্তে নেমেছে ইসিবি। তদন্ত চলাকালে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ থাকবেন রবিনসন। আগামী ১০ জুন থেকে এজবাস্টনে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য এই পেসারকে বিবেচনা করা হবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছে ইসিবি।

জাতীয় দলে খেলতে না পারলেও ঘরোয়া ক্রিকেটে খেলতে পারবেন তিনি। কাউন্টির দল সাসেক্সের হয়ে খেলবেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *