মুসলিম কবরে শায়িত আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট

মুসলিম কবরে শায়িত আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট কার্লোস মেনামকে বুয়েনস আইরেস একটি মুসলিম কবরস্থানে দাফন করা হয়েছে। গত রবিবার (১৪ ফেব্রুয়ারি) দীর্ঘ অসুস্থতার পর তিনি মারা যান। তাঁর মৃত্যুতে বর্তমান প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা দেন।

মেনামের মেয়ে জুলিমিতা এক বিবৃতিতে জানান, ‘তিনি আমার ভাইয়ের পাশে মুসলিম কবরে দাফন করা হবে। অবশ্য ক্যাথলিক ধর্মাবলম্বী হলেও তাঁকে আমার ভাইয়ের পাশে দাফন করা হবে।’

মেনাম ১৯৩০ সালে সিরিয়ান শরণার্থী পরিবারে জন্মগ্রহণ করেন। প্রথম জীবনে তিনি একজন মুসলিম হিসেবে জীবন যাপন করেন। পরবর্তীতে ক্যাথলিক ধর্ম গ্রহণ করে রাজনৈতিক জীবন শুরু করেন।

১৯৯৫ সালে মেনামের ছেলে কার্লস মেনাম জুনিয়নর একটি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন। মেনামকে সন্তানের পাশে কবরস্থ করা হয়। এ সময় মেনামের নিকটাত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, তাঁর জন্য মুসলিমরা পবিত্র কোরআন পাঠ করেছেন এবং বিশেষ দোয়ার অনুষ্ঠান করেন।

১৯৮৯ মেনাম আর্জেন্টিনার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। ১৯৯৯ সাল পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন। মৃত্যুকালে তিনি লা রিওজা প্রদেশের সিনেটর হিসেবে ছিলেন।

সূত্র : আনাদোলু এজেন্সি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *