মুসলিম বিশ্বের জাদুঘর রক্ষায় তহবিল গঠন

মুসলিম বিশ্বের জাদুঘর রক্ষায় তহবিল গঠন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ‘দি অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন’ (ওআইসি)-এর সহযোগী সংগঠন ‘দি ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন (আইসিইএসসিও) মুসলিম বিশ্বের ৩০টি জাদুঘর রক্ষায় এক মিলিয়ন মার্কিন ডলারের তহবিল ঘোষণা করেছে।

৩০ সেপ্টেম্বর ‘মুসলিম বিশ্বের জাদুঘরগুলোয় সৃষ্ট সংকট ও ঝুঁকি মোকাবেলায় প্রযুক্তি’র ব্যবহার শীর্ষক এক ওয়েবিনারে তহবিল গঠনের ঘোষণা দেওয়া হয়। আইসিইএসসিও মরক্কোভিত্তিক ওআইসির একটি সহযোগী সংগঠন।

‘দি ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মিউজিয়ামস’-এর ভাইস প্রেসিডেন্ট এচ চার্কি দাহলামিকে উদ্ধৃত করে আইসিইএসসিও এক টুইট বার্তায় বলেছে, ‘সারা বিশ্বে ইসলামী শিল্প ছড়িয়ে আছে। ইসলামী বিশ্বের দেশগুলোর উচিত অমুসলিম দেশের জাদুঘরগুলোর সঙ্গে সহযোগিতার দ্বার খুলে দেওয়া।’

সূত্র : সালাম গেটওয়ে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *