মুসলিম মেয়েদের গণবিবাহ দেবেন যোগী আদিত্যনাথ

মুসলিম মেয়েদের গণবিবাহ দেবেন যোগী আদিত্যনাথ

আন্তর্জাতিক ডেস্ক ● হিন্দুত্বের বুলি আওড়ে ক্ষমতায় এসেছেন তিনি। তবে উত্তরপ্রদেশে নিজের স্বচ্ছ ভাবমূর্তি গড়ে তুলতে কোনও ঘাটতি রাখতে চাইছেন না মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবার বুঝি জনদরদী হিসেবে নিজেকে তুলে ধরতে চাইছেন আদিত্যনাথ। যার প্রথম পদক্ষেপ হিসেবে রাজ্যে দরিদ্র মুসলিম মেয়েদের গণবিবাহের আয়োজন করতে চলেছে তার সরকার।

খ্রিস্টান ও শিখ সম্প্রদায়ের দুঃস্থ মেয়েদেরও গণবিবাহের আয়োজন করা হবে। এ বিষয়টি নিশ্চিত করেছেন রাজ্যের সংখ্যালঘু বিষয়ক প্রতিমন্ত্রী মহসিন রাজা।

তিনি বলেছেন, ‘সংখ্যালঘু সম্প্রদায়ের দুঃস্থ কন্যাদের গণবিবাহের আয়োজনে সবুজ সঙ্কেত দিয়েছেন মুখ্যমন্ত্রী।

রাজ্য সরকারের ১শ দিনের কর্মসূচির মধ্যে বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রী নিজে থেকে এমন সিদ্ধান্ত নিয়েছেন। মুসলিম ছাড়াও, খ্রিস্টান এবং শিখ সম্প্রদায়ের দুঃস্থ মেয়েদেরও গণবিবাহের বন্দোবস্ত করবে রাজ্য সরকার।

উত্তরপ্রদেশের মোট জনসংখ্যার ২০ শতাংশ মুসলিম। যোগীর প্রস্তাবিত গণবিবাহ প্রকল্পের জন্য বরাদ্দ অর্থের সিংহভাগই মুসলিম কন্যাদের জন্য খরচ করা হবে। বিয়ের সমস্ত খরচ বহন করার পাশাপাশি, সংখ্যালঘু পরিবারের মেয়েদের ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেবে যোগী সরকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *