মুহররম ও হিজরি নববর্ষের শুভেচ্ছা জানালেন জো বাইডেন

মুহররম ও হিজরি নববর্ষের শুভেচ্ছা জানালেন জো বাইডেন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বের সকল মুসলিমকে পবিত্র মহররম মাস ও নতুন হিজরি আরবি সনের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার স্ত্রী ফাস্ট লেডি জিল বাইডেন। এক টুইট বার্তায় তারা এ শুভেচ্ছাবার্তা দেন।

টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ইসলামি নববর্ষ উপলক্ষে জিল এবং আমি সবাইকে উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি পবিত্র মহররম মাসের ঐতিহাসিক ত্যাগ স্বীকারের ঘটনা স্মরণ করছি। ন্যায়বিচার, সমতা ও সহানুভূতির মতো বৈশ্বিক মূল্যবোধসমূহের প্রতি পূর্ণ সম্মান রেখে আমরা আপনাদের (মুসলিম বিশ্ব) সঙ্গে যুক্ত হতে চাই।’

উল্লখ্য, বাংলাদেশের আকাশে সোমবার কোথাও ১৪৪৩ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা না যাওয়ায় মঙ্গলবার (১০ আগস্ট) পবিত্র জিলহজ্জ মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামী বুধবার থেকে পবিত্র মহররম মাস গণনা শুরু হবে। ফলে ২০ আগস্ট (শুক্রবার) সারাদেশে পবিত্র আশুরা পালিত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *