মুহূর্তেই মন ভালো করতে যা করতে পারেন

মুহূর্তেই মন ভালো করতে যা করতে পারেন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রতিদিন সমানভাবে মন ভালো থাকে না। কোনো কোনো দিন মন থাকে ফুরফুরে, সেদিন সবকিছুই ভালো লাগে। আবার কোনো কোনো দিন বিভিন্ন কারণে মন অনেক খারাপ থাকে। সেদিন আর কোনোকিছুই ভালো লাগে না।

মন খারাপ হলে যত দ্রুত সম্ভব তা ভালো করার চেষ্টা করাই উত্তম। কারণ আপাতদৃষ্টিতে সাধারণ এই মন খারাপই আপনাকে বড় কোনো মানসিক অসুস্থতার দিকে নিয়ে যেতে পারে। শুধু মানসিক নয়, শারীরিকভাবেও আমাদের ক্ষতির সম্মুখীন করে মন খারাপ নামক এই জটিলতা। অনেক সময় মন খারাপ হলে কী করতে হবে তা আমরা বুঝে উঠতে পারি না। তাই চটজলদি মন ভালো করার উপায় জেনে নিন-

মন ভালো করতে যেসব খেতে পারেন

  • ফলের রস

কমলায় থাকে প্রচুর ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিড্যান্টস। এতে আরও আছে ক্যারটিনয়েড ও ফ্ল্যাভোনয়েড। আমাদের শরীর এসব উপাদান খুব সহজে গ্রহণ করতে পারে। এগুলো মন ভালো করতে কাজ করে। তাই মন খারাপ লাগলে একগ্লাস কমলার রস খেয়ে নিন। চিনি কিংবা পানি কোনোটাই মেশাবেন না, শুধু কমলার রসটুকু খাবেন। এতে মন ভালো হবে দ্রুত।

  • ডার্ক চকোলেট

একথা নিশ্চয়ই এতদিনে জেনে গেছেন যে চকোলেট মন ভালো রাখতে কাজ করে। এই চকোলেট হতে হবে ডার্ক চকোলেট। এটি চটজলদি আপনার মন ভালো করে দেবে। এটি শুধুমাত্র ধারণা নয়, এর পেছনে আছে বিজ্ঞানসম্মত ব্যাখ্যাও। সবচেয়ে ভালো হয় ড্রাই ফ্রুটস মেশানো ডার্ক চকোলেট খেতে পারলে। এই চকোলেট খেলে এন্ডোমরফিন হরমোন নিঃসরণ হয়। এটি মন ভালো করতে সহায়ক।

  • হার্বাল টি

চা খেতে খেতে আড্ডা দেওয়ার পর দেখা গেল আপনার মন অনেকটাই ফুরফুরে লাগছে। বন্ধুদের সঙ্গে আড্ডা যেমন আপনার মন ভালো করতে পারে, তেমনই এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে হার্বাল টি। খেতে খুব বেশি সুস্বাদু মনে না হলেও এটি কিন্তু আপনার মনকে অনেকটাই ভারমুক্ত করে দেবে। মন খারাপ লাগলেই এককাপ ক্যামোমাইল বা জিঞ্জার টি বানিয়ে খেয়ে নেবেন। এতে কমবে মানসিক চাপ, সেইসঙ্গে মনও ভালো থাকবে।

যেসব কাজ মন ভালো করতে পারে

  • হাঁটুন

ধরুন, সারাদিন অনেক কাজ করে ক্লান্ত। এদিকে ভালো নেই মনও। এই অবস্থায় আপনাকে হাঁটতে বললে কি রাগ করবেন? বিশ্বাস করুন, এখন আপনার মন ভালো করার জন্য একটুখানি হেঁটে আসা জরুরি। বাড়ি থেকে বের হয়ে কাছে কোথাও ঘুরে আসুন। পার্ক থাকলে একটু হাঁটাহাঁটি করে আসুন। দেখবেন, কত দ্রুত মন ভালো হয়ে গেছে!

  • বন্ধুর সঙ্গে

আপনার পাশে যদি অন্তত একজনও বন্ধু থাকে, তাহলে আর মন খারাপ করে থাকতে হবে না। তার সঙ্গে কথা বলুন। কী নিয়ে মন খারাপ তার পুরোটাই তার সঙ্গে ভাগাভাগি করুন। এতে মনের ভার অনেকটাই কমবে। বন্ধু যদি কাছে না-ও থাকে, ফোন করে তার সঙ্গে কথা বলুন। এতে মন অনেকটাই ভালো হয়ে যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *