মৃত্যুর আগেই নিজেকে মৃত আবিষ্কার

মৃত্যুর আগেই নিজেকে মৃত আবিষ্কার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: বিস্মিত বৃদ্ধ অ্যালান হাত্তেল। মৃত্যুর পূর্বেই নিজেকে মৃত আবিষ্কার করলেন ৭৫ বছর বয়সী স্কটল্যান্ডের ফোরফান্ডের এই বাসিন্দা। টানা চার মাস কারো কোন ফোন না পেয়ে তিনি চিন্তিত ছিলেন। একপর্যায়ে স্কটল্যান্ডের আংগুস শহরের একটি কবরস্থানে তার নামে স্মৃতি ফলক রয়েছে বলে তিনি জানতে পারেন। নিজের কবর নিজেই দেখে অ্যালেন বিস্ময় প্রকাশ করে জানান, তার প্রাক্তন স্ত্রী কাজটি করে থাকতে পারেন।

মেট্রো নিউজ সূত্রে জানা যায়, ৩৭ বছর যাবত রাজমিস্ত্রীর কাজ করে আসছেন ৭৫ বছর বয়সী অ্যালান হাত্তেল। গত চার মাস ধরে কােন আত্মীয়ের ফোন না পেয়ে তিনি চিন্তিত হয়ে পড়েন। বাড়িতে খবর নিতে গিয়ে তিনি জানতে পারেন স্কটল্যান্ডের আংগুস শহরের একটি কবরস্থানে তার নামে স্মৃতি ফলক রয়েছে। পরে তিনি নিজের নাম নিজেই হটান সেই কবর থেকে।

এই কান্ড সম্ভবত তার প্রাক্তন স্ত্রী করেছেন অভিযোগ করে অ্যালেন বলেন, ‘আমার স্ত্রীর সঙ্গে আমার বিচ্ছেদ হয়েছে ২৬ বছর। আমরা আলাদা বসবাস করছি। আমার স্ত্রী হয়ত মৃত্যুর পর আমার পাশেই থাকতে চায় বলেই কবরের জায়গা নির্দিষ্ট করে তাতে আমার নাম লিখে রেখেছে। তবে আমি তাকে কখনো বলিনি যে আমাদের কবর এক সাথে হবে।’

স্কটল্যান্ডের আংগুস কবরস্থান কর্তৃপক্ষের কাছে কবর কে কিনেছে জানতে চাওয়া হলে তারা কোন সদুত্তর দেননি। এ বিষয়ে তারা মুখ খুলতে নারাজ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *