মৃত্যুর সাথে কমেছে সংক্রমণও

মৃত্যুর সাথে কমেছে সংক্রমণও

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক প্রাণহানির সংখ্যা আরও কমেছে। এছাড়া নতুন শনাক্ত রোগীর সংখ্যাও কমেছে আগের দিনের তুলনায়। বিগত একদিনে বিশ্বজুড়ে করোনা আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা পাঁচশো এর নিচে, আর এই সময়ে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা নেমে এসেছে ২ লাখ ৮৩ হাজারে।

সোমবার (২৭ জুন) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সবশেষ তথ্য অনুযায়ী, গত একদিনে বিশ্বজুড়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৯১ জন, আগের দিনের তুলনায় যা কমেছে সাড়ে তিন শতাধিক। এই নিয়ে বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা পৌঁছালো ৬৩ লাখ ৫০ হাজার ৭৬৫ জনে।

গেলো ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮৩ হাজার ৭১৬ জন, আগের দিনের তুলনায় যা কমেছে দেড় লাখেরও বেশি। এই নিয়ে করোনার শুরু থেকে এখন পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৪ কোটি ৮৯ লাখ ৩৫ হাজার ৩৯৩ জনে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ইতালিতে। অন্যদিকে গত একদিনে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষস্থানে রয়েছে তাইওয়ান। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে রাশিয়া, ইতালি, ব্রাজিল ও চিলি।

বিগত একদিনে বিশ্বজুড়ে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ইতালিতে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৪৫৬ জন এবং মারা গেছেন ৪৪ জন। করোনার শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৮২ লাখ ৩৪ হাজার ২৪২ জন এবং মারা গেছেন ১ লাখ ৬৮ হাজার ১০২ জন।

গেলো ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষস্থানে রয়েছে তাইওয়ান। এই সময়ে দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩৪ জন এবং নতুন করে করওনা সংক্রমিত হয়েছেন ৩৯ হাজার ৬৪৬ জন। এই নিয়ে করোনার শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩৬ লাখ ১৩ হাজার ৩৪৫ জন এবং মৃত্যু হয়েছে ৬ হাজার ২২৫ জনের।

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৮৪০ জন এবং মারা গেছেন ৯ জন। করোনা মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ৮৭ লাখ ৯৪ হাজার ২৮৬ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ৪০ হাজার ৮০৫ জন মারা গেছেন।

গত একদিনে রাশিয়ায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৫ জন এবং নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৪ জনের। এই নিয়ে করোনার শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৮৪ লাখ ১৮ হাজার ৮৮১ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৮০ হাজার ৮৯২ জনের।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল রয়েছে করোনা আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে। গেলো একদিনে দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪১ জন এবং নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১৬ হাজার ৬৭৯ জন। এই নিয়ে করোনার শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ২০ লাখ ৭৮ হাজার ৬৩৮ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৭০ হাজার ৪৫৯ জনের।

গত ২৪ ঘণ্টায় উত্তর কোরিয়ায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৯৩০ জন এবং মারা গেছেন ৭৩ জন। এই সময়ে অস্ট্রেলিয়ায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৬৪৮ জন এবং মারা গেছেন ২৬ জন। এছাড়া চিলিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৩১৩ জন এবং মারা গেছেন ৩১ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *