মৃত্যু নেই করোনায়, একদিনে শনাক্ত ৩০

মৃত্যু নেই করোনায়, একদিনে শনাক্ত ৩০

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত একদিনে সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে গত বৃহস্পতিবার (২১ এপ্রিল) থেকে থেকে আজ শুক্রবার পর্যন্ত টানা ৯ দিন করোনায় মৃত্যুশূন্য দিন দেখলো দেশ। ভাইরাসটিতে দেশে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জন অপরিবর্তিত আছে।

গত একদিনে দেশে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৩০ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৬৭৪ জনে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত একদিনে ৪ হাজার ৭৬২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৭৫৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দশমিক ৬৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯৬ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩২৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৫ হাজার ১৪৬ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *