মৃত্যু হয়নি মাসুদ আজাহারের

মৃত্যু হয়নি মাসুদ আজাহারের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জঙ্গি সংগঠন জইশ-ই- মহম্মদের প্রধান মাসুদ আজাহারের মৃত্যু হয়নি। তিনি এখনো বেঁচে আছেন বলে দাবি করেছে পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলো। তবে তার ব্যাপারে অন্য কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

পাকিস্তানের জিও উর্দু নিউজ জানিয়েছে, মাসুদ আজাহার মারা গিয়েছে বলে যে খবর রটানো হয়েছে তা ভুল। জইশ প্রধানের মৃত্যু নিয়ে জল্পনা হতে থাকে রোববার (২ মার্চ) বিকেল থেকে। সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা হতে থাকে।

পাক সংবাদ মাধ্যম জানিয়েছে, জইশ প্রধান বেঁচে আছে। কিন্তু তার শারীরিক পরিস্থিতি সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি। পাক সরকারের তরফেও কিছু জানানো হয়নি। সংবাদ সংস্থা পিটিআইকে পাক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরি বলেছেন, এখনো এ ব্যাপারে আমার কিছুই জানা নেই।

মাসুদ আজাহার জইশ-ই- মহম্মদের প্রতিষ্ঠা করে ২০০০ সালে। তার আগেই ঘটে গিয়েছিল কান্দাহার বিমান অপহরণ কাণ্ড। মাসুদকে ছাড়াতে ভারতের একটি অসামরিক বিমান ছিনতাই করে জঙ্গিরা। অন্য কোনো উপায় না পেয়ে মাসুদকে মুক্তি দেয় ভারত সরকার। মাসুদ আজাহার ভারতে ঘটে যাওয়া একাধিক জঙ্গি হামলার মাস্টারমাইন্ড।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *