মেখলের সাবেক শিক্ষক মাওলানা গোলাম কাদের আর নেই
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চলে গেলেন চট্টগ্রাম হামিউচ্ছুন্নাহ মেখলের সাবেক শিক্ষক মাওলানা গোলাম কাদের। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলায়হি রাজিউন। তিনি মেখলে সাতকানিয়া হুজুর হিসেবে পরিচিত ছিলেন। মরহুমের জানাজার ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।
১৯ অক্টোবর (সোমবার) রাত ১০:৪৫ মিনিটে তিনি ইন্তেকাল করেছেন বলে জানা গেছে।
মুফতি গোলাম কাদের রহ. মুফতিয়ে আজম মুফতি ফয়জুল্লাহ রহ. এর হাতেগড়া ছাত্রদের মধ্যে প্রথম সারির ছাত্র ছিলেন।
জানা গেছে, তিনি টানা ৩৪ বছর নাম মাত্র হাদিয়া নিয়ে মুফতি আযম রহ. এর মাদরাসা মেখলে খেদমত করেছেন। তবে জীবনের শেষ সময়গুলো তিনি চট্টগ্রামের ষোলশহর মেয়রগলি বায়তুল সালাম মাদরাসায় অতিবাহিত করেন।
কাতার প্রবাসী মাওলানা ইউসুফ নূর জানান, সাতকানিয়া হুজুর চলে গেলেন কিন্তু সাদকাহ জারিয়াহ হিসেবে রেখে গেলেন একদল শিষ্য,যাদের মাধ্যমে অব্যাহত থাকবে তাঁর দ্বীনি মিশন ও অবিরাম সওয়াব অর্জন। এটাই একজন নিষ্ঠাবান আলেম ও মাদ্রাসা শিক্ষকের পরম পাওয়া ও অনন্য সার্থকতা। মহান আল্লাহ্ তাঁর পরকালীন জীবন সুখময় করুন।আমীন।


