মেঘনায় ট্রলারডুবি; জীবিত উদ্ধার ৭

মেঘনায় ট্রলারডুবি; জীবিত উদ্ধার ৭

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভোলার তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭ যাত্রীকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা।

শুক্রবার (১০ জুলাই) দুপুরে মেঘনার মধ্যবর্তী চরমোজাম্মেল থেকে তজুমদ্দিন উপজেলায় ফেরার পথে মেঘনার বাসনভাঙা চরের কাছে এ দুর্ঘটনা ঘটে।

উদ্ধারকৃতরা- শহিদ মাঝি, রমজান আলী, মইন উদ্দিন, সোহাগ, সিরাজ শাজাহান এবং সাদিয়া নামের ৮ বছরের একটি শিশু। এদের প্রত্যেকের বাড়ি লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ এলাকায়। এরা প্রত্যেকে ওই চরে কৃষিকাজের সাথে জড়িত।

স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে চর মোজাম্মেল থেকে তাদের নিজস্ব ছোট্ট একটি নৌকায় বেশ বেশ কয়েকটি ছাগল ও কিছু হাঁস-মুরগি নিয়ে তারা মূল ভূখন্ড তজুমদ্দিন ঘাটে ফিরছিলেন। নৌকাটি মেঘনার মধ্যবর্তী বাসনভাঙা চরের কাছাকাছি গভীর নদীতে পৌছলে স্রোতের তোড়ে উল্টে যায়। বিষয়টি টহলরত কোস্টগার্ড সদস্যদের চোড়ে পড়লে তারা দ্রুত এসে নৌকাটিসহ সকলকে উদ্ধার করেন। এ সময় দুটি ছাগল এবং কয়েকটি হাঁস উদ্ধার করা সম্ভব হয়।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *