মেঘনা শিল্পাঞ্চলে কারখানায় আগুন

মেঘনা শিল্পাঞ্চলে কারখানায় আগুন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের টিপরদী এলাকায় অবস্থিত মেঘনা শিল্পাঞ্চলের সোনারগাঁ প্রিন্টিং এন্ড প্যাকেজিং নামের একটি কাটুনজ তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৪ জুলাই) সকাল ৮টার দিকে কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন নিয়ন্ত্রণে আনতে সোনারগাঁ ফায়ার সার্ভিস ও মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিস, গজারিয়া ও ডেমরা ফায়ার সার্ভিসের ১৩ টি ইউনিট কাজ করে যাচ্ছে।

মেঘনা গ্রুপের প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, সকাল ৮টার দিকে সোনারগাঁ প্রিন্টিং এন্ড প্যাকেজিং কারখানার উত্তর-পশ্চিম পাশ থেকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুনের খবর পেয়ে বিভিন্ন স্টেশন থেকে ১৩টি ইউনিট ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের কোন তথ্য এখনি বলা যাচ্ছে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *