মেজর সিনহা হত্যা মামলার রায় ৩১ জানুয়ারি

মেজর সিনহা হত্যা মামলার রায় ৩১ জানুয়ারি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় রায় ঘোষণা করা হবে আগামী ৩১ জানুয়ারি। ওইদিন কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈল এ রায় ঘোষণা করবেন।

বুধবার (১২ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে চর্তুথ দিনের যুক্তি-তর্ক উপস্থাপন শেষে এ তথ্য জানিয়েছেন আইনজীবীদের একটি সূত্র। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কারো বক্তব্য পাওয়া যায়নি।

বুধবার সকাল সোয়া ১০টায় কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈলের আদালতে আসামি ওসি প্রদীপের আইনজীবীর অসমাপ্ত যুক্তি-তর্ক উপস্থাপনের মধ্য দিয়ে চতুর্থ দিনের বিচারিক কার্যক্রম শুরু হয়। শেষ হয় বেলা ১২ টার দিকে।

এর আগে সকাল সাড়ে নয় টায় প্রিজন ভ্যানে করে মামলার ১৫ আসামিকে কক্সবাজার কারাগার থেকে আদালতে আনা হয়। মামলার বিচারিক কার্যক্রমে ৮ দফায় গত ১ ডিসেম্বর পর্যন্ত ৮৩ জন সাক্ষীর মধ্যে ৬৫ জন সাক্ষ্য দিয়েছেন এবং তাদের জেরা শেষ হয়েছে।

সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং জেরা সম্পন্ন হওয়ার পর কার্যবিধি ৩৪২ ধারায় আসামিদের বক্তব্য গ্রহণ করেছিল আদালত। একই সাথে ৯ জানুয়ারি রোববার থেকে ১২ জানুয়ারি পর্যন্ত যুক্তি-তর্কের জন্য দিন ধার্য্য করেছিল আদালত।

প্রসঙ্গত, ২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ রোডের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনটি মামলা দায়ের করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *