মেসি-নেইমারের বিশ্বকাপ প্রস্তুতি

মেসি-নেইমারের বিশ্বকাপ প্রস্তুতি

ক্রীড়া ডেস্ক : আর্জেন্টিনার অনুশীলনে মেসিদরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। ফুটবল মহাযজ্ঞে নামার প্রস্তুতি শুরু করে দিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার সঙ্গে অনুশীলন করছেন তিনি। অন্যদিকে ব্রাজিলকে হেক্সার স্বপ্ন দেখানো নেইমারও শুরু করেছেন জাতীয় দলের অনুশীলন।

লা লিগার মৌসুম শেষ হতেই আর্জেন্টিনায় চলে এসেছেন মেসি। লক্ষ্য, বিশ্বকাপ প্রস্তুতিতে আলবিসেলেস্তেদের ক্যাম্পে যোগ দেওয়া। গত মঙ্গলবার সকালের সেশনেই অনুশীলনে নামার কথা ছিল তার। কিন্তু ফ্লাইট দেরি হওয়ায় বুয়েনস এইরিসের ইসেইয়ায় কোচ হোর্হে সাম্পাওলির অধীনে চলা অনুশীলনে আর নামেননি তিনি। তবে সতীর্থদের অনুশীলন দেখেছিলেন।

গত মঙ্গলবার বিকেলের সেশনেই অবশ্য হালকা অনুশীলন করেন তিনি। তারই ধারাবাহিকতায় বুধবার সকালে আবারও সতীর্থদের সঙ্গে অনুশীলনে নেমেছিলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। সের্হিয়ো আগুয়েরো, হাভিয়ের মাসচেরানো, লুকাস বিজিয়াদের সঙ্গে কাটিয়েছেন সকালটা।

মঙ্গলবার ব্রাজিলের বিশ্বকাপ ক্যাম্পে যোগ দিয়েছেন নেইমার। চোটের কারণে অনেক দিন মাঠের বাইরে থাকা এই ফরোয়ার্ড অবশ্য দিনকয়েক আগে অনুশীলনে ফেরেন ক্লাব প্যারিস সেন্ত জার্মেইয়ে। ব্রাজিল দলে যোগ দেওয়ার সময় তাকে ঘিরে আগ্রহের কমতি ছিল না বিশ্ব মিডিয়ার। সেই কারণেই রিও ডি জেনিইরোর তেরোসোপলিসের অনুশীলন ক্যাম্পে নামেন তিনি হেলিকপ্টারে করে। পিএসজি তারকার সঙ্গে সংবাদমাধ্যম কথা বলতে না পারলেও ব্রাজিল দলের সমন্বয়কারী এদু গাসপার জানিয়েছিলেন, প্যারিসে যেভাবে অনুশীলন করেছেন, সেভাবেই চলবে তার অনুশীলন।

________

patheo24,/105/sl

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *