মোহাম্মদ নাসিমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

মোহাম্মদ নাসিমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

মোহাম্মদ নাসিমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জাতীয় চার নেতার অন্যতম ক্যাপ্টেন এম মনসুর আলীর সুযোগ্য পুত্র, সাবেক সফল মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র, জননেতা মোহাম্মদ নাসিম এমপি’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, পিতার মতোই মোহাম্মদ নাসিম আমৃত্যু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করে গেছেন। সকল ঘাত-প্রতিঘাত উপেক্ষা করে মুক্তিযুদ্ধের আদর্শ ও অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠায় তিনি অনন্য অবদান রেখেছেন।

শেখ হাসিনা আরও বলেন, মোহাম্মদ নাসিমের মৃত্যুতে বাংলাদেশ একজন দেশপ্রেমিক ও জনমানুষের নেতাকে হারাল। আমি হারালাম একজন বিশ্বস্ত সহযোদ্ধাকে।

প্রধানমন্ত্রী তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম চলে গেলেন। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর স্ট্রোক করে আটদিন অপেক্ষার পর শেষ পর্যন্ত চিরবিদায় নিলেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। শনিবার বেলা সোয়া ১১ টার দিকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদ নাসিমের ছেলে তানভির শাকিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *