মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত জাহাঙ্গীর

মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত জাহাঙ্গীর

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সাময়িক বরখাস্ত করা হয়েছে গাজীপুরের মেয়র মো. জাহাঙ্গীর আলমকে। এ তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

তিনি বলেন, “মেয়র মো. জাহাঙ্গীর আলমকে গাজীপুরের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেখানে ভারপ্রাপ্ত হিসেবে একজনকে দায়িত্ব দেওয়া হচ্ছে।”

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান স্থানীয় সরকার মন্ত্রী।

মন্ত্রী বলেন, “মন্ত্রণালয়ে বেশ কিছু অভিযোগ এসেছে মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে। অভিযোগগুলো প্রমাণিত হলে তাকে মেয়র পদ থেকে অপসারণ করা হবে। নিয়ম অনুযায়ী কোনো মেয়রের বিরুদ্ধে অভিযোগ উঠলে এবং তা আমলে নেওয়া হলে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়ার বিধান আছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *