মোদির সমাবেশে পাকোড়া বানিয়ে প্রতিবাদ শিক্ষিত বেকারদের

মোদির সমাবেশে পাকোড়া বানিয়ে প্রতিবাদ শিক্ষিত বেকারদের

শেষ মুহুর্তের প্রচারণা চলছে ভারতের লোকসভা নির্বাচনের। এবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি প্রচারণা সমাবেশের সামনে স্নাতকের পোশাক পরে পকোড়া বিক্রি করলেন কয়েকজন ছাত্রছাত্রী। নাম দিলেন ‘মোদিজি কে পকোড়ে (মোদির পাকোড়া)’। এমন খবর প্রকাশ করে ভারতীয় সংবাদ সংস্থা।

অবশ্যয় বেকারত্বের বিরুদ্ধে এই অভিনব প্রতিবাদের কারণে গ্রেপ্তার করা হইয়েছে ১২ জন কলেজ ছাত্রকে।

সেক্টর ৩৪-এর স্টেশন হাউস অফিসার বলদেব কুমার বলেছেন, ‘আমরা ১০-১২ জন কলেজ শিক্ষার্থীকে হেফাজতে নিয়েছি। পরে তাদের মুক্তির দাবিতে মিছিলের পর তাদের ছেড়ে দেয়া হয়।’

মঙ্গলবার চণ্ডীগড়ে বিজেপি প্রার্থী কিরণ খেরের হয়ে প্রচারে যান মোদি। তার সমাবেশের আগে সভাস্থলের পাশেই স্নাতকের কালো পোশাক পরে পকোড়া ভেজে বিক্রি করা শুরু করেন ওই শিক্ষার্থীরা।

প্রতিবাদে অংশ নেয়া এক নারী বলেন, ‘পকোড়া যোজনায় মোদিজি আমাদের যে নয়া কর্মসংস্থান করেছেন, সে জন্য তাকে এখানে স্বাগত জানাতে এসেছি। মোদির সভায় আমরা পকোড়া বেঁচতে চাই, যাতে তিনি বুঝতে পারেন যে একজন শিক্ষিত যুবকদের জন্য পকোড়া বিক্রি করাটা কতটা মহান কাজ।’

ভাইরাল হওয়া ভিডিওতে এক প্রতিবাদীকে চিৎ‌কার করে বলতে শোনা যায়, ‘ইঞ্জিনিয়ারদের তৈরি পকোড়া খেয়ে যান’, ‘বিএ ও এলএলবি পকোড়া বিক্রি হচ্ছে।’

প্রসঙ্গত গত বছর এক সাক্ষাৎ‌কারে মোদি বলেছিলেন, যারা পকোড়া বিক্রি করে দিনে ২০০ টাকা আয় করছেন, তাদের বেকার বলা যায় না। এ বছরই দেশটির প্রকাশিত এক রিপোর্টে দেখা যায়, দেশের বেকারত্বের হার বেড়েছে ৬.১%-এ। যা ১৯৭০ সালের পর থেকে সর্বাধিক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *