মৌলবাদের কাছে আত্মসমর্পণ করা উচিত নয় : কলকাতার মেয়র

মৌলবাদের কাছে আত্মসমর্পণ করা উচিত নয় : কলকাতার মেয়র

মৌলবাদের কাছে আত্মসমর্পণ করা উচিত নয় : কলকাতার মেয়র

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের কালীপূজার উদ্বোধন এবং প্রাণনাশের হুমকির ঘটনায় এবার মুখ খুললেন পশ্চিমবঙ্গের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

তার কথায়, ‘যেকোনো মৌলবাদই ভয়ংকর। কোনো মৌলবাদের কাছে আত্মসমর্পণ করা উচিত নয়। আমার জানা নেই ঘটনাটি সম্পর্কে। তবে এ ধরনের ঘটনা না হওয়াই বাঞ্ছনীয়।’

এদিকে টুইটারে একইভাবে সাকিবের সমালোচনা করেছেন ভারতীয় অভিনেত্রী কঙ্গনা রানাউত।

বুধবার কঙ্গনা তার টুইটার অ্যাকাউন্ট থেকে দেশবাসীর কাছে সাকিবের মাফ চাওয়ার খবরটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘কেন মন্দিরকে এত ভয় পাও সাকিব? এর পেছনে কি বিশেষ কোনো কারণ রয়েছে? আমি তো সারাজীবন মসজিদে বসে থাকলেও, আমার মন থেকে কেউ ‘রাম’ শব্দটি মুছে ফেলতে পারবে না।’

তিনি লিখেছেন, ‘নিজেদের প্রার্থনায় বিশ্বাস নেই, নাকি হিন্দুদের অতীত তোমাদের মন্দিরের প্রতি আকর্ষিত করেছে? নিজেকে প্রশ্ন করো।’

ইতোমধ্যেই সাকিবকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগে মহসিন তালুকদার নামে একজনকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার থেকেই সাকিবের নিরাপত্তাও বাড়ানো হয়েছে। তার অনুশীলনের সময়ও সঙ্গে ছিল সশস্ত্র পুলিশ।

কালীপূজায় তার উপস্থিতি নিয়ে সমালোচনা চরমে পৌঁছায়। সাকিবকে খুনের হুমকি দেয় উগ্রপন্থীরা। এরপর ১৬ নভেম্বর সাকিব লাইভে এসে বিষয়টি খোলাসা করেন। ভক্তদের মনে অজান্তে দেয়া কষ্টের জন্য ক্ষমা চেয়ে দুঃখও প্রকাশ করেন তিনি। তার দুঃখ প্রকাশ নিয়েও হচ্ছে সমালোচনা।

গত ২৯ অক্টোবর এক বছরের নিষেধাজ্ঞা থেকে মুক্ত হন সাকিব। ৬ নভেম্বর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সফলতম তারকা। গত বৃহস্পতিবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লে­য়ার্স ড্রাফট থেকে সাকিবকে দলে নেয় জেমকন খুলনা। সেদিনই ভারতের কলকাতার কাঁকুড়গাছি সম্মিলিত সর্বজনীন শ্যামাপূজার এক অনুষ্ঠানের নিমন্ত্রণ পেয়ে ভারতে যান তারকা অলরাউন্ডার।

পরদিন শুক্রবার দেশে ফিরে আসেন তিনি। তবে সোমবার সন্ধ্যায় এক ভিডিও বার্তায় সাকিব আল হাসান এ ঘটনার জন্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে দাবি করেন, তিনি একজন মুসলিম হিসেবে গর্বিত এবং তিনি কোনো পূজামণ্ডপ উদ্বোধন করতে ভারত যাননি। তিনি অন্য একটি অনুষ্ঠানে যোগ দিতে সেখানে গিয়েছিলেন। তবে এর পাশের একটি মঞ্চে কালীপূজা চলছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *