মৌলভীবাজারের ইসলাহী ইজতেমায় মুসলিম উম্মাহর জন্য শান্তি কামনা

মৌলভীবাজারের ইসলাহী ইজতেমায় মুসলিম উম্মাহর জন্য শান্তি কামনা

মৌলভীবাজারের ইসলাহী ইজতেমায় মুসলিম উম্মাহর জন্য শান্তি কামনা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নেক এবং এক হওয়ার আহ্বান জানিয়ে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে বাংলাদেশ জমিয়তুল উলামা মৌলভীবাজার জেলা শাখা আয়োজিত ইসলাহী ইজতেমা।

সোমবার (১১ নভেম্বর) সকাল ৮টায় মৌলভীবাজার দর্গা মহল্লায় ইকরা বাংলাদেশ মিলনায়তনে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, আওলাদে রাসূল, ফিদায়ে মিল্লাত মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর খলিফা, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ আখেরি মোনাজাত পরিচালনা করেন।

মোনাজাতের আগে ইসলাহী বয়ানে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, আল্লাহ তাআলাকে সবসময় অন্তরে রাখতে হবে। অন্তরে একমাত্র আল্লাহকে জায়গা দিতে হবে। যদি তুমি সর্বদা আল্লাহকে অন্তরে রাখতে পারো, তাহলে তোমার শান্তি আসবে, জান্নাত তোমার জন্য অনিবার্য হবে।

নেক হও, এক হও, আল্লাহর রহমতের দিকে আসো জানিয়ে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান বলেন, বর্তমান সময়ে নেক এবং এক হওয়ার কোন বিকল্প নেই। নেক আমল করে, নেক এবং এক হয়ে আল্লাহর রহমতের দিকে ফিরে এলো পৃথিবীতে শান্তি আসবে। কারণ, আল্লাহ আমাদের ডাকছেন। আইসো, আইসো, আমার কাছেই আইসো। এখানেই তোমাদের নাজাত ও মুক্তি।

প্রতিদিন নির্দিষ্ট একটা সময় আল্লাহ ও তাঁর নামের জিকির করার কথা উল্লেখ করে শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম বলেন, পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ ‘আল্লাহ ও তাঁর নামের জিকির’। আল্লাহ নামের জিকিরের স্বাদ, আল্লাহ নামের স্বাদ কখনো কমে না, বরং যত বেশি বেশি করবে ততো স্বাদ বৃদ্ধি পাবে। আল্লাহর নামের জিকিরে কখনো বিরক্তিও আসে না। যে ব্যক্তি যত বেশি জিকির করবে সে আল্লাহর কাছে ততো প্রিয় হতে থাকবে। দুনিয়া ও আখেরাতে আল্লাহ ও আল্লাহর নামের জিকিরের চাইতে মধুর কোন শব্দ নেই।

ঈমান সবসময় চর্চা রাখার আহ্বান জানিয়ে শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম বলেন, ঈমানের চর্চা করে অন্তর সজিব রাখতে হবে। ঈমানের চর্চা করলে ঈমান বৃদ্ধি পায়। ইবাদতে স্বাদ আসে। অন্তর সজিব হয়। মন শান্ত হয়।

আল্লামা মাসঊদ বলেন, ঈমান শিখতে হয় এবং বৃদ্ধি করতে হয় দুই ভাবে। ১. আফাক অর্থাৎ পরিবেশ-প্রকৃতি দেখে। ২. নিজেকে দেখে। নিজেকে নিয়ে চিন্তা-ভাবনা করার মাধ্যমে। তিনি বলেন, তোমার নিজের মাঝে এবং স্রষ্টার সৃষ্টির মাঝেই আল্লাহ বিদ্যমান। তাঁর সৃষ্টির মাঝেই খুঁজলে তাঁকে পাওয়া যায়।

আখেরি মোনাজাতের আগে ইজতেমায় আগত মুসল্লীদের মাঝে আগ্রহীরা মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর খলীফা আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ-এর হাতে বায়আত গ্রহণ করেন।

গ্রন্থনা : আদিল মাহমুদ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *