মৌলভীবাজারে আখেরি মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি কামনা

মৌলভীবাজারে আখেরি মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি কামনা

মৌলভীবাজারে আখেরি মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি কামনা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনা মহামারি থেকে মুক্তি ও বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে বাংলাদেশ জমিয়তুল উলামা মৌলভীবাজার বিজয়নগর শাখা কর্তৃক আয়োজিত দিনব্যাপী ইসলাহী ইজতেমা।

বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টায় জামেয়া হেমায়াতুল ইসলাম গড়গাঁও টাইটেল মাদরাসা মসজিদে ইসলাহী ইজতেমার আখেরি মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, আওলাদে রাসূল, ফিদায়ে মিল্লাত মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী (রহ.) এর খলিফা, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

মোনাজাতের আগে ইসলাহী বয়ানে জিকির ব্যতিত অন্য কোন ইবাদত আল্লাহ তাআলা বেশি বেশি করতে বলেনি উল্লেখ করে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান বলেন, আল্লাহ তাআলা নামাজ, রোজা, হজ, যাকাতের মত ইবাদতও বেশি বেশি করতে বলেননি, কেবল মাত্র তার নামের জিকির বেশি বেশি করার মত বলেছেন।

তিনি বলেন, আল্লাহর জিকির অন্তরে শান্তি দেয়, মনে প্রফুল্লতা সৃষ্টি করে। জিকিরের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন হয়। পৃথিবীর সর্বত্র এখন অশান্তি বিরাজ করছে, তার অন্যতম কারণ হলো আমরা আল্লাহ বিমুখ হয়ে দুনিয়ামুখী হয়ে গেছি। পৃথিবীতে আবার শান্তি আসবে, যদি আমরা আল্লাহ মুখী হই। বেশি বেশি করে আল্লাহর জিকির করি। আল্লাহর জিকিরে অন্তরে শান্তি আসে। এতে করে দ্বীনের কাজকর্ম করতে ভালো লাগে।

আমাদের এই ইসলাহী সফর ও প্রোগ্রামের একমাত্র উদ্দেশ্য আমরা আল্লাহকে পেতে চাই জানিয়ে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান বলেন, যে আল্লাহকে পায়নি সে দুনিয়ার সব পেলেও মূলত কিছু পায়নি, আর আখেরিতে তো বিন্দু পরিমাণ কিছু পাবে না। কিন্তু যে আল্লাহকে পেয়েছে, সে দুনিয়াতে সব পাবে, আখেরাতেও জান্নাত পাবে।

জামেয়া হেমায়াতুল ইসলাম গড়গাঁও টাইটেল মাদরাসা মুহতামিম আলহাজ্ব ক্বারী শায়খ মুহাম্মদ শামসুল হকের সভাপত্বিতে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তুল উলামার মহাসচিব মাওলানা আব্দুর রহীম কাসেমী, বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা দেলওয়ার হোসাইন সাইফী, মাওলানা মঈনুল হক চৌধুরী, মাওলানা হোসাইন আহমদ বাহুবলী, মাওলনা নোমান আহমদ, মাওলানা সুফিয়ান আহমদ ও মৌলভীবাজারের আলেম উলামাসহ দেশের বরেণ্য অসংখ্য উলামায়ে কেরাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *