পাথেয় রিপোর্ট : বাংলাদেশ জমিয়তুল উলামার মৌলভীবাজার জেলা শাখা আয়োজিত তা’লীমী হালকা উদ্বোধনী অনুষ্ঠানে জমিয়ত সেক্রটারী মাওলানা আবদুর রহীম কাসেমী বলেন, দুনিয়া মু’মিনের জন্য আখেরাতের উৎপাদন ক্ষেত্র। অতএব তার কোন কাজ আখেরাতমুখিতা তথা আল্লাহর সন্তুষ্টির বাইরে গিয়ে করার কোনো সুযোগ নেই। আজ এই অনুভূতির বড়ই অভাব।
তিনি বলেন, ঘরে বাইরে ঈমানের আলোচনা যত বেশি হবে ততই অন্তরে ঈমানের স্বাদ অনুভূত হবে। আর তখনই তার সর্ব কাজের বুনিয়াদ হবে আল্লাহর সন্তুষ্টি। বাংলাদেশ জমিয়তুল উলামা এই জেহনিয়াত এবং মানসিকতা সৃষ্টির পাশাপাশি ওয়ারাসাতুল আম্বিয়ার রাসূল সা. প্রদত্ত কর্মক্ষেত্র উম্মতকে হক্কানী উলামায়ে কিরামের সাথে সম্পৃক্ত করে তোলার মিশন নিয়ে কাজ করছে।
অদ্য ১৩ মে রোববার বাদ মাগরিব মৌলভীবাজার স্থানীয় জমিয়ত অফিসে তালীমী হালকা উদ্বোধানের মাওলানা কাসেমী এসব কথা বলেন।
দাওয়াত এবং তা’লীমের পদ্ধতি আলোচনা করতে গিয়ে মাওলানা আবদুর রহীম বলেন, কাউকে কোন আদর্শের প্রতি আকৃষ্ট করে তুলতে হলে হিকমত এবং সাবলীল উপদেশের বিকল্প নেই। এছাড়া বর্তমান পরিস্থিতি এবং আমাদের করণীয় বর্জনীয় সম্পর্কে মানুষকে অবহিত করত তা’লীমের হালকায় জুড়ে দেওয়ার দ্বারা জেহেন তৈরি হবে। মনে রাখতে হবে কাজের কোন বিকল্প নেই। প্রবাদ আছে, কাজের নাম ইসমে আজম।
তিন আরো বলেন, আমি যদি কাজ না করি তাহলে অন্যরা অহেতুক আমার বিরুদ্ধে অভিযোগ তুলবে, আবার আমার কাছেও তার অভিযোগ বড় সমস্যা হয়ে দাঁড়াবে। আসলে কোনটারই কোন হাকীকত নেই।
তালীমী উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জমিয়তুল উলামা মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি কারী শামসুল হক ও সেক্রাটারি মাওলানা মঈনুল হক চৌধুরী। এছড়াও জেলা কমিটির অনেক কর্মী উপস্থিত ছিলেন। পরিশেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করেন বাংলাদেশ উমিয়তুল উলামার মহাসচিব মাওলান আব্দুর রহীম কাসেমী।

গ্রন্থনা : আদিল মাহমুদ সম্পাদনা : মাসউদুল কাদির


