মৌসুমি বায়ু বিদায় নিতে পারে তিনদিনের মধ্যে

মৌসুমি বায়ু বিদায় নিতে পারে তিনদিনের মধ্যে

পাথেয় রিপোর্ট : আগামী তিনদিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে। শনিবার আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

এতে শনিবার সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া আগামী তিনদিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল হতে দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ু প্রস্থান করার আবহাওয়া পরিস্থিতি অনুকূলে রয়েছে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা দুর্বল অবস্থায় বিরাজ করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *