ময়মনসিংহে করোনা ইউনিটে ১৫ জনের মৃত্যু

ময়মনসিংহে করোনা ইউনিটে ১৫ জনের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে যেন মৃত্যুর মিছিল থামছেই না। গত ২৪ ঘণ্টায় আরো ১৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ছয়জন করোনায় এবং ৯ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। মমেকে এটাই একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

সোমবার (০৪ জুলাই) সকাল ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ নগরীর কৃষ্টপুর এলাকার ফিরোজা খাতুন (৮০), মুক্তাগাছার বিমল কান্তি (৬২), সদরের রাবেয়া খাতুন (৭৪) নেত্রকোনার কলমাকান্দার আব্দুল করিম (১০১) ও দিদারুল ইসলাম (৭২) ও টাঙ্গাইল ধনবাড়ি উপজেলার রোকেয়া (৪৫)।

উপসর্গে মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের মোশাররফ (৫৫), ঝুনু বেগম (৬০), শেফালী (৩০), ফুলবাড়িয়ার সুমাইয়া (১৯), গৌরীপুরের শেখ সাদী (৫৫)), শেরপুর সদর উপজেলার গোপাল পাল (৩২), টাঙ্গাইল ধনবাড়ির রাবেয়া (৭০), জামালপুরের মোহাম্মদ আলী (৫৫), সুনামগঞ্জের আলেয়া খাতুন (৬৫)।

ডা. মহিউদ্দিন খান মুন বলেন, ‘করোনা ইউনিটের আইসিইউর ২০ জনসহ মোট ২৯৬ জন রোগী চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ৪৯ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন।’

এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেস্টে ৭০৭টি নমুনা পরীক্ষায় ২১০ জনের করোনা শনাক্ত হয়েছে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *