পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ময়মনসিংহের ভালুকা উপজেলায় এলপি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের তিন শিশু নিহত হয়েছে।
রবিবার (২০ ফেব্রুয়ারি) রাতে উপজেলার হবিরবাড়ী এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
নিহতরা হলো- একই এলাকার কৃষক সুমন মিয়ার মেয়ে খাদিজা (৫), রাজিয়া (২) ও ছেলে রায়হান (৩)।
ভালুকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন জানান, রাত সাড়ে ১০টার দিকে হবিরবাড়ী এলাকায় এলপি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে এবং এ ঘটনায় একই পরিবারের তিনজন শিশু মারা যায়।
বিস্ফোরণের সময় তিন ভাই-বোন ঘুমন্ত অবস্থায় ছিল বলেও জানান তিনি।
তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং তিন শিশুর মরদেহ উদ্ধার করে।


