ময়মনসিংহে বিদ্যুৎ সাবস্টেশনে আগুন

ময়মনসিংহে বিদ্যুৎ সাবস্টেশনে আগুন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ময়মনসিংহ নগরীর কেওয়াটখালীতে ১৩২/৩৩ কেভি বিদ্যুৎ গ্রিডের সাবস্টেশনে আগুন লেগেছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বিদ্যুতের ট্রান্সফর্মা থেকে এই আগুনের সূত্রপাত হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন মংমনসিংহ বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী পরিচালক ইন্দ্রজিত দেবনাথ।

তিনি জানান, দুপুর দেড়টার দিকে বিদ্যুতের ট্রান্সফর্মা থেকে এই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সাভির্সের ৬টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।

তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

তবে এ ঘটনার পর থেকে ময়মনসিংহ জেলাজুড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *