পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ময়মনসিংহে ৩য় পর্যায়ে ৫৫৩টি পরিবারের নিকট ঘর হস্তান্তর করা হবে।
মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে জেলার ১৩টি উপজেলায় আনুষ্ঠানিকভাবে গণভবন থেকে ভার্চুয়ালি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপকারভোগিদের মাঝে ঘর হস্তান্তর করবেন। রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা প্রশাসক এনামুল হক।
এ সময় স্থানীয় সরকার উপপরিচালক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক পারভেজুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তাগণ ও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এর আগে প্রথম পর্যায়ে ১হাজার ৩০৫টি এবং দ্বিতীয় পর্যায়ে ৬৪৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর প্রদান করা হয়েছে।


