ময়মনসিংহ মেডিকেলে আরও ৫ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে আরও ৫ জনের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কিশোরীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে একজন এবং উপসর্গ নিয়ে চারজন মারা যান।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন-ময়মনসিংহ সদর উপজেলার দিলরুবা আক্তার (১৪), ত্রিশালের আয়েশা বেগম (৭৮), গফরগাঁওয়ের জাফর উল্লাহ (৫৮) এবং নেত্রকোনার কলমাকান্দার গিয়াস উদ্দিন (৭৩)। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন গফরগাঁওয়ের শামসুদ্দীন (৯৫) নামে একজন।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, হাসপাতালের আইসিইউতে ৯ জনসহ করোনা ইউনিটে মোট ১৪৯ জন রোগী চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ২১ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে গত ২৪ ঘণ্টায় ৬৭৯টি নমুনা পরীক্ষা করে ৪৯ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *