ময়মনসিংহ মেডিকেলে আরও ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে আরও ৬ জনের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে দুইজন এবং উপসর্গ নিয়ে চারজন মারা যান।

রোববার (৫ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

করোনায় মৃতরা হলেন-ময়মনসিংহের ফুলপুর আব্দুল বারেক (৬৮) ও শেরপুর ঝিনাইগাতির মো. সোলায়মান (৭৩)। আর উপসর্গ নিয়ে মৃতরা হলেন-ময়মনসিংহ সদরের পূর্ণিমা (৫০), ভালুকার মেহেরুন্নেসা (৭৫), আমেনা (৮০) ফুলপুর উপজেলার তোফাজ্জল (৭০)।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, হাসপাতালের করোনা ইউনিটে নতুন ১৪ জন ভর্তি হয়েছেন। বর্তমানে আইসিইউতে আটজনসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে মোট ১৩৭ জন রোগী ভর্তি আছেন। আর সুস্থ হয়ে ১৭ জন হাসপাতাল ছেড়ে গেছেন।

সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ২২২টি নমুনা পরীক্ষায় ২০ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৩১৮ জন এবং সুস্থ হয়েছেন ১৯ হাজার ৭২৯ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *