পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত একদিনে আরও ২ জন এবং উপসর্গ নিয়ে আরও ২ জনসহ মোট ৪ জন মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি জানান, আইসিইউতে ১২ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ১২৯ জন রোগী চিকিৎসাধীন আছেন। এছাড়াও নতুন ভর্তি ২৬ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন।
এদিকে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৩১১টি নমুনা পরীক্ষায় ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।


