যমুনায় ফেলে ছেলেকে হত্যাচেষ্টা, বাবা কারাগারে

যমুনায় ফেলে ছেলেকে হত্যাচেষ্টা, বাবা কারাগারে

সিরাজগঞ্জ প্রতিনিধি : শিশু সিহাবকে (১০) ফেলে দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে বাবা লাবলু মিয়া নামে এক বাবার বিরুদ্ধে।

মঙ্গলবার সিরাজগঞ্জ পৌরের একডালা পুনর্বাসন এলাকায় এ ঘটনা ঘটে। আহত চক কোবদাসপাড়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র সিহাবকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযুক্ত বাবাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

সিহাবের মা শাপলা খাতুন জানান, সিহাব মাদ্রাসার পাশের একটি বাড়ি থেকে মোবাইল ফোনের ব্যাটারি কাউকে না বলে নিয়ে আসে। এ অভিযোগে মাদ্রাসার শিক্ষক সিহাবের বাবাকে ডেকে নিয়ে ছেলেকে তার হাতে তুলে দেয়া হয়। এ ঘটনায় সিহাবের ক্ষুব্ধ বাবা তাকে ভয়ভীতি দেখিয়ে যমুনা নদীতে ফেলে দেয়।

সদর থানার ওসি মোহাম্মদ দাউদ জানান, শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সিহাবের বাবা লাবলুকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *