যশোরে ট্রাকচাপায় প্রাণ গেল শিশুর

যশোরে ট্রাকচাপায় প্রাণ গেল শিশুর

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনার লকডাউনে দেশব্যাপী ঝিমধরা অবস্থা তৈরী হলেও সড়ক দুর্ঘটনা থেকে মুক্ত ছিল দেশ। এবার যশোরের বাঘারপাড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সোয়াইব হোসেন (১০) নামের এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার নলডাঙ্গা এলাকায় বাঘারপাড়া-খাজুরা সড়কে দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।

নিহত সোয়াইব বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নের ভাতুড়িয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে রায়পুর হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বাইসাইকেলযোগে তিন শিশু শিক্ষার্থী রায়পুরের দিকে যাচ্ছিল। তাদের বহনকারী সাইকেলগুলো নলডাঙ্গা এলাকায় পৌঁছলে বাঘারপাড়ার দিক থেকে আসা ধান বোঝাই একটি ট্রাক সোয়াইবের সাইকেলটি চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রায়পুর পুলিশ ক্যাম্পের অফিসার ইনচার্জ মতিয়ার রহমান জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে নিহতের পরিবার ও ট্রাক মালিকরা কথা বলে মিমাংসার চেষ্টা করছেন। নিহতের পরিবার মামলা করলে তা গ্রহণ করা হবে।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *