যশোরে বিএনপির আরও ১২ নেতাকর্মী আটক

যশোরে বিএনপির আরও ১২ নেতাকর্মী আটক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : যশোরে বিএনপির আরও ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- শংকরপুর আশ্রম রোডের সৈয়দ শাহাদৎ আলী লিটন (৪৫), সৈয়দ এরশাদ আলী লিপটন (৩৮), রাজন হাওলাদার রাজু ওরফে মানিক (৪০), ঘোপ নওয়াপাড়া রোডের সাব্বির মালিক (৪৮), বারান্দী মোল্লাপাড়া বাঁশতলা এলাকার আজিজুল হাকিম (২০), চাঁচড়া ডালমিল মাঠপাড়ার আকরাম হোসেন (২৮), চাঁচড়া চোরমারা দিঘিরপাড়া এলাকার খুরশিদ আলম (৩৮), সদর উপজেলার চুড়ামনকাটি উত্তরপাড়ার রফিকুল ইসলাম (৪৬), হৈবতপুরের রহমতপুর এলাকার কামরুজ্জামান (২৭), ছোটবালিয়াডাঙ্গা গ্রামের তোফাজ্জেল হোসেন (৫২), সরদার বাগডাঙ্গা গ্রামের গোলম রসুল (৩৫) এবং শহরের ঢাকারোড বিসমিল্লাহ কমিউনিটি সেন্টারের সামনের ভবনের বাসিন্দা ফারুক (৪০)।

কোতয়ালি থানার এসআই সালাহউদ্দিন খান জানিয়েছেন, আটককৃতরা গত ২৪ ডিসেম্বর কোতয়ালি থানায় দায়ের করা একটি মামলার (সরকারবিরোধী বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ) আসামি। ওইদিন তারা শহরের লালদিঘির উত্তরপাড়ের হরিসভা মন্দিরের সামনে সরকার ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের জন্য জড়ো হয়ে। সেখানে অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করা হয়। এর পরদিন আরও ১৯ জনকে আটক করা হয়েছিল। গত শুক্রবার তাদের আটক করে এই মামলায় আদালতের মাধ্যমে শনিবার জেল হাজতে পাঠানো হয়েছে।

এদিকে বিএনপি নেতাদের দাবি, যশোরে জেলা বিএনপির উদ্যোগে সফল সমাবেশ হওয়ার পর থেকে পুলিশ মরিয়া হয়ে গেছে বিএনপি নেতাকর্মীদের আটকের জন্য। এই পর্যন্ত অর্ধশত নেতার্মীকে আটক করেছে এবং পুলিশের তৈরি ভুতুড়ে মামলায় আটক করে জেল-হাজাতে পাঠাচ্ছে। নেতাকর্মীরা রাতে বাড়িতে থাকতে পারছেন না। বাড়িতে বাড়িতে হানা দিয়ে পুলিশ তাদের আটক করে জেলে পুরছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *