নিজস্ব প্রতিবেদক ● হজযাত্রী না পাওয়ায় ৪ ও ৫ আগস্টের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি হজ ফ্লাইট বিলম্বিত হয়েছে। এরমধ্যে ৪ আগস্ট বিজি ৩০৩৯ ফ্লাইটটি সকাল ৬ টা ৫৫ মিনিটে এবং ৫ আগস্ট বিজি ৩০৪১ ফ্লাইটির রাত ১টা ২৫ মিনিটে হজযাত্রী নিয়ে ঢাকা ত্যাগের শিডিউল ছিল। হজযাত্রী না পাওয়ায় ফ্লাইটগুলো বিলম্বিত হয়েছে। এসব ফ্লাইটের যাত্রীদের ভিসা হয়ে গেলে ৪৮ ঘণ্টার মধ্যে ফ্লাইট ছেড়ে যাবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ এ তথ্য জানান। ৪ আগস্ট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬টি হজ ফ্লাইট আছে বলে জানান শাকিল মেরাজ। তিনি বলেন, এরমধ্যে ভোর রাত ৩টা ২৫ মিনিটে বিজি ১০৩৯, সকাল ১০টা ৫৫ মিনিটে ৫০৩৯ ফ্লাইট দুটি যথা সময়ে যাত্রা করেছে।
দুপুর ২টা ৫৫ মিনিটে ৭০৩৯, সন্ধ্যা ৭টায় বিজি ০৩৭, রাত ১১টা ৪৫ মিনিটে চট্টগ্রাম থেকে বিজি ১০৪১ ফ্লাইট ছেড়ে যাবে। শাকিল মেরাজ বলেন, হজযাত্রী সংকটের কারণে আগেও ফ্লাইট বাতিল করতে হয়েছে। যেসব যাত্রীদের এই ফ্লাইটে যাওয়ার কথা ছিল তাদের ভিসা না হওয়ায় এ সংকট তৈরি হয়েছে।


