যুক্তরাজ্যকে রোহিঙ্গা পুনর্বাসনের প্রস্তাব বাংলাদেশের

যুক্তরাজ্যকে রোহিঙ্গা পুনর্বাসনের প্রস্তাব বাংলাদেশের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশের আশ্রিত রোহিঙ্গাদের মধ্য থেকে লাখখানেক রোহিঙ্গাকে যুক্তরাজ্যে পুনর্বাসন করার প্রস্তাব দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সোমবার লন্ডনের বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ড. মোমেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে বলেন, যুক্তরাজ্য ন্যায়বিচার ও মানবাধিকারের বিশ্বনেতা। বর্তমানে বাংলাদেশে আশ্রয় নেয়া এক লাখ রোহিঙ্গাকে একটি উন্নত জীবন দিতে পুনর্বাসনের বিষয়ে বিবেচনা করতে পারে যুক্তরাজ্য। এতে মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের বোঝা কিছুটা হলেও কমবে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের দেয়া বাংলাদেশের উদার আতিথেয়তার জন্য ধন্যবাদ জানান। তিনি ড. মোমেনের প্রস্তাবের প্রতিক্রিয়ায় বলেন, যদিও যুক্তরাজ্য এটির দিকে নজর দিতে পারে, তবে রোহিঙ্গা সংকটের সর্বোত্তম সমাধান মিয়ানমারে তাদের স্বদেশে নিরাপদ ও টেকসই প্রত্যাবর্তন।

মোমেন ট্রুসকে জানান, মিয়ানমার সরকারের রাজনৈতিক প্রতিশ্রুতির অভাবে রাখাইনে রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবর্তন প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না।

মিয়ানমারের বর্তমান রাজনৈতিক অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। তিনি রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাজ্যের অব্যাহত প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি তিনি ড. মোমেনকে আশ্বস্ত করেন যে আসিয়ান এবং জি৭ দেশগুলোর সঙ্গে রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারের ওপর চাপ বাড়াবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *