পাথেয় টোয়েন্টিফোর ডটকম : যুক্তরাজ্যের ব্রেডফোর্ডের লিজেট গ্রিনে অবস্থিত আল-মারকাজুল ইসলামী মসজিদ সংক্রমণ প্রতিরোধী উন্নতমানের পি-৪ প্রযুক্তি ব্যবহার করেছে। ইবাদতের পরিবেশ জীবাণুমুক্ত রাখতে যুক্তরাজ্যের কোনো মসজিদ প্রথম পি-৪ প্রযুক্তি ব্যবহার করল। আধুনিক এই প্রযুক্তি করোনাভাইরাস রোধ করতে সক্ষম।
আল-মারকাজুল ইসলামী একই সঙ্গে মসজিদ ও ইসলামিক সেন্টার হিসেবে ব্যবহৃত হয়। করোনাভাইরাসের কারণে সেন্টারের সার্বিক কার্যক্রম স্থবির হয়ে পড়ায় কর্তৃপক্ষ আধুনিক এই প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে।
মসজিদের খাদ্য সহায়তা থেকে হাসপাতাল কর্মীদের মানসিক মনোবল বৃদ্ধিসহ অন্যান্য সামাজিক কার্যক্রম পি-৪-এর ক্যানরিন বেনসনের দৃষ্টি আকর্ষণ করে। ফলে কম্পানি ৪০ হাজার পাউন্ডের প্রযুক্তিটি মসজিদে উপহার হিসেবে প্রদান করে।
আল-মারকাজুল ইসলামীর প্রতিষ্ঠাতা মুফতি কাজি হাসসান রেজা বলেন, ‘কভিড-১৯ মানুষের মানসিক ও আত্মিক অবস্থার ওপর ধ্বংসাত্মক প্রভাব ফেলেছে। নতুন এই প্রযুক্তি ব্যবহারে মানুষের ভেতর নিরাপদ বোধ তৈরি হবে। সহজেই তারা মসজিদে আসার সাহস পাবে।’
সূত্র : দ্য টেলিগ্রাফ অ্যান্ড আরগাসং


