যুক্তরাষ্ট্রকে আয়রন ডোম রাডার দিল ইসরায়েল

যুক্তরাষ্ট্রকে আয়রন ডোম রাডার দিল ইসরায়েল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পূর্বচুক্তি অনুসারে যুক্তরাষ্ট্রকে এই প্রথমবারের মতো দুটি আয়রন ডোম মিজাইল ডিফেন্স রাডার দিল ইসরায়েল।

পেন্টাগনের সঙ্গে ২০১৯ সালের আগস্টে করা চুক্তি অনুসারে সম্প্রতি এ দুটি মাল্টি-মিশন রাডার (এমএমআর) যুক্তরাষ্টের সেনাবাহিনীকে হস্তান্তর করেছে ইসরায়েল ।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থা ইলটিএ অত্যাধুনিক ওই এমএমআরগুলো তৈরি করেছে। খবর আরব নিউজের।

ইলটিএন সিইও ইয়োয়াভ টরজেমেন বলেন, আমরা আমাদের ঘনিষ্ট মিত্র যুক্তরাষ্ট্রকে সর্বাধুনিক প্রযুক্তির এ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করেছি।

সামরিক এ অস্ত্রের পরবর্তী চালান আগামী বছরের ফেরুয়ারিতে ইসরায়েল সরবরাহ যুক্তরাষ্ট্রকে করবে বলা জানান তিনি।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *