‘যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্র ধ্বংস করতে হবে’

‘যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্র ধ্বংস করতে হবে’

ওয়ার্ল্ড ডেস্ক : ইরানকে পরমাণু প্রযুক্তি দিয়ে আলোচনা করতে হলে তার আগে যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্র ধ্বংস করতে হবে বলে জানিয়েছে ইরানের সেনাবাহিনীর মূখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ জাজায়েরি। শনিবার জেনারেল মাসুদ গণমাধ্যমকে এসব কথা বলেন। খবর পার্সটুডের।

ইরানের সেনাবাহিনীর মূখপাত্র বলেছেন, যদি পশ্চিমারা তাদের পারমাণবিক অস্ত্র ধ্বংস না করে তাহলে আমাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আলোচনারই সুযোগ নেই। ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে সীমিত করতে যুক্তরাষ্ট্র যেসব প্রলাপ বকছেন তা অর্জন করা একটি অবাস্তব স্বপ্ন মাত্র।’

‘ইরানের সাথে ক্ষেপণাস্ত্র ইস্যুতে কোনো আলোচনায় যেতে হলে শর্ত হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের হাতে যেসব পারমাণবিক অস্ত্র ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আছে সেগুলো আগে ধ্বংস করতে হবে’, বলেছেন ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ। মধ্যপ্রাচ্যে তাদের নীতির পরাজয়ের কারণেই মার্কিনিরা আমাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে এত সমালোচনা করছে বলেও তিনি মন্তব্য করেন।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে ছয় জাতির করা পরমাণু চুক্তি বাতিলের হুমকি দিয়েছেন। তার দাবি, চুক্তি টিকিয়ে রাখতে হলে ইরানকে ক্ষেপণাস্ত্র কর্মসূচি আরও সীমিত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *