যুক্তরাষ্ট্রের মিত্র তালিকা থেকে পাকিস্তান বাদ যেতে পারে

যুক্তরাষ্ট্রের মিত্র তালিকা থেকে পাকিস্তান বাদ যেতে পারে

যুক্তরাষ্ট্রের মিত্র তালিকা থেকে পাকিস্তান বাদ যেতে পারে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : যুক্তরাষ্ট্রের ১১৭তম কংগ্রেসের প্রথম দিনেই রিপাবলিকান কংগ্রেসম্যান অ্যান্ডি বিগস মার্কিন প্রতিনিধি পরিষদে একটি বিল পেশ করেছেন। পাকিস্তানের ‘মেজর নন-ন্যাটো মিত্র’ পদবি বাতিল করার প্রস্তাব রেখে তিনি এ বিলটি পেশ করেন। এই পদবির ফলে পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের অতিরিক্ত প্রতিরক্ষা সরবরাহ ব্যবস্থায় প্রবেশাধিকার, প্রতিরক্ষা বিষয়ক গবেষণা এবং উন্নয়ন প্রকল্পগুলোতে অংশ নেওয়ার মতো বিভিন্ন সুবিধা পায়।

তবে পেশ করা বিলে বিগস উল্লেখ করেছেন, ন্যাটোবহির্ভূত মিত্র দেশের তালিকা থেকে একবার বাদ পড়লে, মার্কিন প্রেসিডেন্টও পাকিস্তানকে অন্য কোনো তালিকায় অন্তর্ভুক্ত করতে পারবেন না। তবে হাক্কানি নেটওয়ার্কের মতো সন্ত্রাসবাদী সংগঠনকে যদি তারা দেশের মাটি থেকে উচ্ছেদ করতে পারে এবং খোদ প্রেসিডেন্ট যদি দায়িত্ব নিয়ে তা নিশ্চিত করতে পারেন এবং সেই শংসাপত্র দাখিল করতে পারেন, সে ক্ষেত্রে তা নিয়ে ভাবনা-চিন্তা করা যেতে পারে। পাকিস্তান হাক্কানি নেটওয়ার্কের কর্মীদের গ্রেপ্তার ও বিচারের ক্ষেত্রে অগ্রগতি দেখিয়েছে এমন বিষয়ে বিলে রাষ্ট্রপতির শংসাপত্রের কথাও বলা হয়েছে।

২০০৪ সালে বুশ প্রশাসনের সময় পাকিস্তানকে প্রধান নন-ন্যাটো মিত্র হিসেবে মর্যাদা দেওয়া হয়। বর্তমানে যুক্তরাষ্ট্রের ১৭টি নন-ন্যাটো মিত্র রয়েছে। ২০১৯ সালে সর্বশেষ ব্রাজিলকে এই পদবি প্রদান করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওবামা প্রশাসনের সময় মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে প্রধান প্রতিরক্ষা অংশীদার হিসেবে মনোনীত করেছিল।

সূত্র : হিন্দুস্তান টাইমস্

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *