যুক্তরাষ্ট্রের সাউথ ডেকোটায় বিমান বিধ্বস্ত, নিহত ৯

যুক্তরাষ্ট্রের সাউথ ডেকোটায় বিমান বিধ্বস্ত, নিহত ৯

যুক্তরাষ্ট্রের সাউথ ডেকোটায় বিমান বিধ্বস্ত, নিহত ৯

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দুর্ভাগ্যজনকভাবে যুক্তরাষ্ট্রের সাউথ ডেকোটায় একটি বিমান বিধ্বস্ত হয়ে নয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন। স্থানীয় সময় শনিবার বিকেলে ওই দুর্ঘটনা ঘটেছে।

পিলাটাস পিসি-১২ নামের বিমানটি স্থানীয় সময় দুপুর ১২টার দিকে চেম্বারলেন বিমানবন্দর থেকে যাত্রা করে। পরে বিমানটি ব্রুলি কাউন্টিতে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় বিমানটিতে ১২ জন আরোহী ছিল।

কর্তৃপক্ষ জানিয়েছে, সাউথ ডেকোটায় বিমান বিধ্বস্ত হয়ে নয়জনের মৃত্যু হয়েছে। ব্রুলি কাউন্টির অ্যাটর্নি থেরেসা মাউলি রোসো জানিয়েছেন, নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *