যুক্তরাষ্ট্রে ইহুদিদের উপাসনালয়ে হামলায় নিহত ১

যুক্তরাষ্ট্রে ইহুদিদের উপাসনালয়ে হামলায় নিহত ১

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ইহুদিদের উপাসনালয় এক বন্দুকধারীর হামলায় ১ জন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছে আরো ৩ জন। দেশটির পুলিশ এই তথ্য জানায়।

শনিবার (২৭ এপ্রিল) সান ডিয়েগোর পাওয়েতে এ হামলার ঘটনা ঘটে। শহরটির মেয়র এ হামলাকে ‘হেট ক্রাইম’ হিসেবে উল্লেখ করেছেন। শহরটির পুলিশ প্রধান ডেভিন নিসলিত জানান, ওই সিনাগগে পাসওভার অনুষ্ঠান চলাকালে এক বন্দুকধারী অতর্কিতে হামলা চালায়।

ইতিমধ্যে এ হামলায় জড়িত থাকার অভিযোগে ১৯ বছর বয়সী এক যুবককে আটক করেছে দেশটির পুলিশ। দেশটির পুলিশ এ হামলার কারণ সম্পর্কে কিছু না বললেও দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এ হামলাকে ‘হেট ক্রাইম’ হিসেবে উল্লেখ করেছেন।

এছাড়া ট্রাম্প হামলায় হতাহতের পরিবারের লোকজনের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *