যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৮ জন নিহত

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৮ জন নিহত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি কমিউটার ট্রেন ইয়ার্ডে এক বন্দুকধারীর গুলিতে ৮ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে বেশ ক’জন।

বুধবার (২৬ মে) স্থানীয় সময় সকাল পৌনে ৭টার দিকে সান জোসের সান্তা ক্লারা ভ্যালি ট্রান্সপোর্টেশন অথরিটির (ভিটিএ) রেল ইয়ার্ডে এ ঘটনা ঘটে।

দেশটির পরিবহন কর্মকর্তারা জানিয়েছেন, নিহতরা পরিবহনকর্মী ছিলেন। এছাড়া হামলাকারীও একজন পরিবহনকর্মী। তিনিও আত্মঘাতী হয়েছেন।

স্থানীয় সিবিএস (সম্প্রচার) স্টেশনের তথ্যমতে, বুধবার (২৬ মে) ভোরে একজন বন্দুকধারী ভিটিএ হালকা রেল ইয়ার্ডে গুলি চালায়। তখন সেখানে রেল কর্মচারীদের একটি মিটিং হচ্ছিল। বন্দুকধারীর হামলার আগে সান্তা ক্লারা ভ্যালি ট্রান্সপোর্টেশন অথরিটির (ভিটিএ) কর্মচারীর মালিকানাধীন একটি বাড়িতে আগুন লাগে।

আরও পড়ুন: জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস পুনঃস্থাপনকে স্বাগত জর্ডানের বাদশার

কর্মকর্তারা বলছেন, গুলি চালানো অবস্থায়ই পুলিশ সেখানে পৌঁছায়। ওই ঘটনায় বন্দুকধারীসহ ৯ জন নিহত হয়। স্থানীয় মিডিয়া বলছে, বন্দুকধারী আত্মহত্যা করেছেন। তবে, পুলিশ এ বিষয়টি এখনও নিশ্চিত করেনি।

সান জোস শেরিফসের ডেপুটি রাসেল ড্যাভিস ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন।

প্রসঙ্গত, গান ভায়োলেন্স আর্কাইভের তথ্যমতে, এ বছর আমেরিকাজুড়ে ২৩০টি গণ বন্দুকহামলা হয়েছে। গণ বন্দুকহামলা বলতে, যে গুলিতে চার বা তার অধিক মানুষ মারাত্মকভাবে গুলিবিদ্ধ হন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *