যুক্তরাষ্ট্রে বাড়ি : সিনহার বিরুদ্ধে মামলা

যুক্তরাষ্ট্রে বাড়ি : সিনহার বিরুদ্ধে মামলা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঋণ জালিয়াতি ও অর্থপাচারের দুটি মামলা চলছে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে। দুটি মামলাতেই তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এবার আরেকটি মামলা করা হলো এই বিচারপতির বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রে তার তিন তলা বাড়ির সন্ধান পাওয়া গেছে- এ নিয়ে সংবাদ প্রকাশ হওয়ার পর মামলাটি দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন, দুদক।

আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) এই মামলা দায়ের করেছন দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান। মামলায় সুরেন্দ্র কুমার সিনহার পাশাপাশি তার ছোট ভাই অনন্ত কুমার সিনহাকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, এসকে সিনহা প্রধান বিচারপতি থাকাকালে অবৈধ পন্থায় যুক্তরাষ্ট্রে অর্থ পাচার করেছেন।

যুক্তরাষ্ট্রে এসকে সিনহার বিলাসবহুল বাড়ির বিষয়টি আলোচনায় আসে সম্প্রতি। দেশটির নিউজার্সি এলাকায় অবস্থিত তিন তলা ওই বাড়িটি ২ লাখ ৮০ হাজার ডলার তথা প্রায় আড়াই কোটি টাকা দিয়ে তার ভাইয়ের নামে কিনেছেন এসকে সিনহা। বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে অবস্থানরত তার ভাইয়ের কাছে এই অর্থ পাঠিয়েছেন হুন্ডিসহ বিভিন্ন অবৈধ পন্থায়।

দুদক সচিব মো. মাহবুব হোসেন বলেন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অপরাধ করেছেন সুরেন্দ্র কুমার সিনহা। সে অনুযায়ী তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *