যুক্তরাষ্ট্রে সহিংসতা : নিহত ৫

যুক্তরাষ্ট্রে সহিংসতা : নিহত ৫

আন্তর্জাতিক ডেক্স : ৫ জুলাই রবিবার যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে সহিংস ঘটনায় ৫ জন নিহত হয়েছে। এতে আহত বা গুলিবিদ্ধ হয়েছে আরো ৪৪ জন। শিকাগো পুলিশের বরাতে এ তথ্য জানা গেছে।

শিকাগো পুলিশ ব্যুরো বলছে, রবিবার স্থানীয় সময় রাত দেড়টা থেকে পরবর্তী তিন ঘণ্টায় ৩০ জন গুলিবিদ্ধ হয়েছে। ১০টি সহিংস ঘটনায় নিহত হয়েছে দুজন।

শিকাগো পুলিশ ব্যুরোর প্রধান ফ্রেড ওয়ালার জানিয়েছেন, শিকাগো শহরে রবিবার রাতে বেশ কয়েকটি সহিংস ঘটনা ঘটেছে। এই সহিংস ঘটনাগুলোর মধ্যে কিছু ছিল ‘টার্গেটেড’ আর বাকিগুলো ছিল বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষ।

পুলিশের রেকর্ডবুক থেকে জানা গেছে, রবিবার মধ্যরাত থেকে দুপুর ২টা পর্যন্ত কয়েকটি বন্দুক হামলার ঘটনা ঘটে।

সূত্র: সিএনএন, শিকাগো ট্রিবিউন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *