যুক্তরাষ্ট্র থেকে এলো আধুনিক আটটি রেল ইঞ্জিন

যুক্তরাষ্ট্র থেকে এলো আধুনিক আটটি রেল ইঞ্জিন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : যুক্তরাষ্ট্র থেকে উচ্চগতি সম্পন্ন আটটি ব্রডগেজ রেল ইঞ্জিন শনিবার (৬ মার্চ) চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। আরও চার ধাপে পর্যায়ক্রমে আসবে অবশিষ্ট ৩২টি। এসব ইঞ্জিন বাংলাদেশ রেলওয়েতে যুক্ত হবে।

দুপুর ২টার দিকে বন্দরের ১২ নম্বর জেটিতে আনলোড করা হয় এই ৮টি ইঞ্জিন।

রেলওয়ে সূত্রে জানা যায়, “বাংলাদেশ রেলওয়ের রোলিং স্টক অপারেশন উন্নয়ন প্রকল্প (রোলিং স্টক সংগ্রহ)” শীর্ষক প্রকল্পের আওতায় যুক্তরাষ্ট্র থেকে সংগ্রহ করা হচ্ছে এসব ইঞ্জিন। যার সবকটি খালাস করার কথা রয়েছে চট্টগ্রাম বন্দরে। সেই হিসেবে প্রথম চালানটি যুক্তরাষ্ট্র থেকে রওনা হয়েছে গত জানুয়ারিতে।

চট্টগ্রাম বন্দরে খালাসের পর ডামি চাকা লাগিয়ে ইঞ্জিনগুলো প্রাথমিকভাবে নিয়ে যাওয়ার কথা রয়েছে ঢাকার টঙ্গী স্টেশনে। সেখান থেকে এগুলোর চূড়ান্ত গন্তব্য হবে পার্বতীপুরের কেন্দ্রীয় লোকোমেটিভ কারখানায়, যেখানে বাংলাদেশের মিটারগেজ ও ব্রডগেজ ডিজেল লোকোমোটিভ রক্ষণাবেক্ষণ ও ভারী সংস্কারের কাজ করা হয়।

চট্টগ্রাম বন্দর থেকে টঙ্গী পৌঁছানো পর্যন্ত ডামি চাকায় ইঞ্জিনের গতিবেগ থাকবে ঘণ্টায় ৩০ কিলোমিটার। পরে মূল চাকা লাগিয়ে সমস্ত পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হওয়ার পর যার গতিবেগ হবে ঘণ্টায় ১৩০ কিলোমিটার। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশবাসী দ্রুত গতির রেলভ্রমণ করতে পারবে এমনটাই আশাবাদ রেলওয়ে সংশ্লিষ্টদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *