যুদ্ধবিরতির ঘোষণা দেয়া সত্ত্বেও ইয়েমেনের ওপর ২০০ বার হামলা চালাল সৌদি

যুদ্ধবিরতির ঘোষণা দেয়া সত্ত্বেও ইয়েমেনের ওপর ২০০ বার হামলা চালাল সৌদি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মাত্র গত সপ্তাহেই যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে সৌদি নেতৃত্বাধীন আরব জোট। তা সত্ত্বেও দারিদ্র্যপীড়িত ইয়েমেনের ওপর এ পর্যন্ত ২০০ বারের বেশি বিমান হামলা চালিয়েছে সৌদি।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত ৯ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণার পর এ পর্যন্ত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিমানগুলো দফায় দফায় উত্তরাঞ্চলীয় আল-যাওফ, মধ্যাঞ্চলীয় মা’রিব ও বাইদা প্রদেশ এবং দক্ষিণাঞ্চলীয় তায়িজ প্রদেশে হামলা চালিয়েছে। জেনারেল সারিয়ি বলেন, গত বৃহস্পতিবার থেকে এ পর্যন্ত সানা, মা’রিব, আল-যাওফ, বাইদা, হুদাইদা ও আমরান প্রদেশে সৌদি জোট ২৩০ বার বিমান হামলা চালিয়েছে।

সৌদি আরবের এই সমস্ত হামলার জবাবে ও দেশকে রক্ষার জন্য ইয়েমেনের সামরিক বাহিনী বাস্তবভিত্তিক পদক্ষেপ নেবে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে, গতকাল হুদাইদা প্রদেশের একটি আবাসিক এলাকায় সৌদি জোটের বিমান থেকে হামলা চালানোর পর বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হয়েছে।

সূত্র : পার্সটুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *